দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সঙ্গে হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তি ভেঙে গেছে দাবি করে দেশটির বিরুদ্ধে আবারও কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমাদের একটি চুক্তি ছিল। সেটি প্রায় চূড়ান্ত হয়েছিল। কিন্তু তারা সেটি ভেঙে দিয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা তাদের ওপর খুব কঠোরভাবে আঘাত হানব।”
তবে ইরান এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তেহরানের দাবি, চুক্তি প্রথমে লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। তাই ওয়াশিংটন চুক্তির শর্ত মেনে না চলা পর্যন্ত ইরানও তা মানবে না।
এদিকে, সোমবার এক বিবৃতিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, হরমুজ প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল পুনরায় নিশ্চিত করার একমাত্র উপায় হলো ওই জলপথে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বন্ধ করা।
আইআরজিসি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ অব্যাহত থাকলে বৈশ্বিক তেল ও গ্যাস খাতে আরও বড় ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে।
সূত্র: রয়টার্স
এমএস/